ছবিঃ বিপ্লবী বার্তা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির প্রতীক ধানের শীর্ষের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি তারাকান্দা বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধানের শীর্ষই জনগণের প্রতীক, ইনশাআল্লাহ এই প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”
মিছিলে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে ধানের শীর্ষের পক্ষে জনমত গড়ে তোলেন এবং আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

