সাতক্ষীরা ২ (সদর - দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সারাদেশে জামায়াতে ইসলামীর জোয়ারে উঠেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে চারিদিক থেকে হুমকি, ধুমকি শুনতে পাচ্ছি। কোন হুমকি ধামকি চলবেনা। হুমকি ধামকির দিন শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জামায়াতে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের পরের দিন কবর দেওয়া হবে। বিজয়ের মাধ্যমে এর জবাব প্রদান করা হবে। সারাদেশে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জাগরণ মাথা নত করতে পারে না। আমরা মাথার শীর উচু করে দাড়িয়ে দূর্ণীতিবাজদের মূল উৎপাটন করে সোনার বাংলাদেশ উপহার দেবো ইনশাআল্লাহ।
জনসভায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ছাপিয়ে সড়কে অবস্থান নেয়। এসময় নির্বাচনী জনসভা জনসূদ্রে রুপ নেয়। দাড়িপাল্লার স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো নির্বাচনী জনসভা স্থল। নির্বাচনী সভায় সাতক্ষীরা শহর জামায়াতে আমীর মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ২ (সাতক্ষীরা- দেবহাটা) আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেশ, মাওলা শাহাদাত হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন, সেক্রেটারী মো. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমীর খোরশেদ আলম, এনসিপির সন্বয়ক কামরুজ্জামান বুলু, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা এবি পার্টির আহবায়ক মোহাম্মদ শাকিল, জাগপা ছাত্রসংগঠনে কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুর রহমান ফারুকী।

