শুল্ক কমার আশায় যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

কার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে ২৫টি বোয়িং বিমান কিনবে, এমন ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ না হলে মার্কিন শুল্ক বর্তমানে ২০ শতাংশ থেকে আরও কমানো সম্ভব হতো না।”

তিনি আরও জানান, ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির আলোচনার সময় এই শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য শুল্ক শূন্যে নামানো নিয়ে আলাদা চেষ্টা থাকবে।


শেখ বশিরউদ্দিন বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ৮০ হাজার কোটি টাকা। এটি কমানোর জন্য অন্তর্বর্তী সরকারও কাজ করেছে। নতুন চুক্তি কার্যকর হলে দুই পক্ষের সম্মতিতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”


বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। এই খাত দেশের বৈদেশিক মুদ্রার মূল উৎস এবং লাখ-লাখ কর্মীর আয়-রোজগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তি বাংলাদেশকে বৈদেশিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্কের ২০ শতাংশ হ্রাসও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে বড় সুবিধা দেবে। এছাড়া বিমান কেনার চুক্তি দেশের বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার সক্ষমতা বাড়াবে এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।