আফতাবনগরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আফতাবনগরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে মো. আলাউদ্দিন (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।