ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম এর কমিটি গঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

১৫ মার্চ রবিবার রাজধানীর নাবিস্কো এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন।


অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে হ্যাঁ-না ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এমপি মহোদয় সবার উদ্দেশ্যে পদবিন্যাস উল্লেখ করে মতামত আহ্বান করেন এবং উপস্থিত জনতার প্রস্তাবিত প্রার্থীদের ওপর ভোট অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের জন্য কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন।


নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন আইটি এক্সপার্ট মো: সাঈদুর রহমান, সহ-সভাপতি শায়খুল সাকিব, সেক্রেটারি এইচ এম জোবায়ের, সহ-সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মেজর (অব:) মো: রাজিবুল হাসান, কোষাধক্ষ মো: এনামুল হক, দপ্তর সম্পাদক আবু হাসানাত, আইন সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক কাজিম ফরহাদ, সমাজসেবা সম্পাদক মো: সুরুজ্জামান এবং ছাত্র কল্যাণ সম্পাদক মো: রেজাউল করিম। নবগঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।


প্রধান অতিথি অধ্যক্ষ মিলন তার বক্তব্যে বলেন, “ফুলবাড়ীয়া উপজেলা বিভিন্ন দিক থেকে সম্ভাবনাময়। ঢাকায় বসবাসরত উপজেলার লাখো মানুষকে একত্রিত করে সম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যাংকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোতাসিম বিল্লাহ এবং বিশিষ্ট আইনজীবী এ্যাড. রেজাউল করিম।