দশমিনায় প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবিঃ বিপ্লবীবার্তা

পটুয়াখালীর দশমিনায় মোসা. তহমিনা (৩৫) নামে এক সৌদি প্রবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব আলীপুরা গ্রামের সরদার বাড়ির নিজ ঘর থেকে ওই নারীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আলতাফ সরদারের দ্বিতীয় কন্যা।


স্বজনরা জনান, ঘটনার দিন সকালে বাড়ির লোকজন মোসা. তহমিনাকে তার নিজ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলতে দেখেন। পরে দশমিনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।


দশমিনা থানার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।