ময়মনসিংহ মহানগর যুবদল সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
ছবিঃ বিপ্লবীবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন  শাকিলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়।


জানা যায়, সম্প্রতি দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয়  যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।