ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) নির্বাচনী এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ফেব্রুয়ারী ১১টায় ফরিদ মিয়া কমপ্লেক্সের এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনারা সব সময় বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করবেন। অসৎ মূলক সংবাদ কখনো পরিবেশন করবেন না।'
তিনি আরো বলেন, 'নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল কারাবন্দি থাকা অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

