জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে ইতিমধ্যেই স্থায়ী জায়গা করে নিয়েছেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ছবি শেয়ার করে ভক্তদের মন জিতেছেন। ছবিতে তিনি পুকুরপাড়ে বসে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন।
সবুজ ঘাসের উপর বসে থাকা ভাবনার ছবি যেন এক মায়াবী আবহ তৈরি করেছে—যেখানে গ্রামবাংলার চিরায়ত রূপ আর আধুনিক ফ্যাশনের সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। ছবিতে তার হলুদ শাড়িতে সাদা মোটিফ ও সবুজ পাড়ের নকশা, সঙ্গে সাদা ব্লাউজ পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, “তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।”
চুলের বিনুনি, কপালে ছোট টিপ এবং হালকা গয়না মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভাবনা বারবার ভক্তদের চমকে দেন।
পুকুরপাড়ে এই লুকে তার স্বাভাবিক ভঙ্গি এবং পরিমিত সৌন্দর্য ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, প্রকৃতি ও রঙের সঙ্গে ভাবনার উপস্থিতি পুরো দৃশ্যটিকে আরও মোহনীয় করে তুলেছে।

