ময়মনসিংহের পথে তারেক রহমান, পথে পথে তিনটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসা থেকে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।


এছাড়া সফর শেষে ঢাকা ফেরার পথে আরও দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। কর্মসূচি অনুযায়ী—


সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে সমাবেশে অংশ নেবেন,এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।


নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব সমাবেশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।