ছবিঃ বিপ্লবী বার্তা
নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জামায়াত-এনসিপি জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এই দলে নেতৃত্ব দেবেন।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আয়মান রাহাত প্রতিনিধি দলে থাকবেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

