বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সাতক্ষীরায় আগমন উপলক্ষে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারী দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধির আগ্রহে অপক্ষেমাণ। এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অগ্র সৈনিক ও মানবিকনেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারী সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগমণ করবেন এবং সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।'
উক্ত সমাবেশ সফল এবং সার্থক করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকলের সহযোগীতা, সর্বপরি সাতক্ষীরা আপামোর জনগনের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, নায়েবে আমীর নুরুল হুদা, সহকারী সেক্রেটারি এড. আজিজুর রহমান, অধ্যাপক ওমর ফারুকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

