বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলারোয়া উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সাতক্ষীরা জেলা ওলামা দল।
গত ২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ও সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মাওলানা আইয়ুব হোসাইনকে আহ্বায়ক এবং মাওলানা মহিদার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মো. মোস্তফা, আবু ইউসুফ, মাওলানা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, মাওলানা আবুল কাশেম, মো. কামরুজ্জামান খান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, ডা. হাজী আব্দুল কাদের মোল্লা, মাওলানা আব্দুল মাকেক, হাজী আব্দুর রশিদ, ডা. জাহাঙ্গীর আলম, মাস্টার ইছাহাক মোড়ল, মৌলভী সোহেল বকস, মাওলানা আব্দুল গফুর ও মো. আব্দুল মাজেদ দালাল।
এছাড়া কমিটির সদস্য হিসেবে কারী মুহাম্মদ মুজিবর রহমানসহ মোট ৬১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা ওলামা দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি কলারোয়া উপজেলায় দলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

