ফরিদপুর-০৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
ছবিঃ বিপ্লবী বার্তা

ফরিদপুর-০৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল তাওয়াব আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি এই শুরুতে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ (রহ.) এর কবর জিয়ারত করেন এবং সেখানে শ্রদ্ধা ও দোয়া জানিয়েছেন।


অধ্যাপক তাওয়াব বলেন, “শহীদদের ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা সেই আদর্শকে সামনে রেখে জনকল্যাণমূলক ও ন্যায়ের রাজনীতি বাস্তবায়ন করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ যেন সেবা, উন্নয়ন ও নৈতিক নেতৃত্ব পায়, তার জন্য কাজ করবেন।


প্রার্থী হিসেবে আব্দুল তাওয়াব জনগণের জীবনের মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দলের পক্ষ থেকে ভোটের মাধ্যমে বাস্তব পরিবর্তন আনার লক্ষ্য ব্যক্ত করেছেন।


 সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ! শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ (রহ.) এর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরিদপুর-০৩ আসনে প্রচারণা শুরু করলাম। ইনশাআল্লাহ, আমরা ন্যায়ের, আদর্শের ও জনকল্যাণের রাজনীতিতে দেশবাসীর পাশে থাকব।”


স্থানীয় জনগণ তার প্রচারণা ও নীতির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “প্রার্থীর কর্ম পরিকল্পনা শুনে মনে হচ্ছে তিনি সত্যিই এলাকার মানুষের জন্য কাজ করতে চাইছেন। আমরা আশা করি উন্নয়ন কাজ বাস্তবেও দেখা যাবে।”


ফরিদপুর-০৩ আসনের ভোটারদের দৃষ্টি ও এখন সেবার মান, ন্যায়ের রাজনীতি এবং বাস্তব পরিবর্তনের দিকে। আসন্ন ভোটে এ আশা ও প্রত্যাশার প্রতিফলন দেখতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।