ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রে। তবে জনপ্রিয়তার পাশাপাশি মাঝেমধ্যেই তাঁকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রলের মুখে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই ফেসবুকে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই নায়িকা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে পরীমণি লিখেন, “বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।”
যারা অকারণে মানুষের ব্যক্তিগত বিষয় বা বয়স নিয়ে ট্রল করেন, তাঁদের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি আরও লিখেন, “মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।”
পোস্টের একেবারে শেষে নিজের সত্তা নিয়ে গর্ববোধ করে এই অভিনেত্রী লেখেন, “আমি একটা পরী।” পরীমণির এই আত্মবিশ্বাসী বার্তার নিচে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। অনেকেই মন্তব্য করেছেন যে, ট্রলকারীদের জন্য এটি একটি যুতসই এবং সময়োপযোগী জবাব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্টটি বুঝিয়ে দিয়েছে, নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা।

