পরীকে দেখে দর্শক মুগ্ধ হয়: চঞ্চল চৌধুরী
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি অভিনেত্রী পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। চঞ্চল বলেন, “স্ক্রিনে পরীর অ্যাপিয়ারেন্স দর্শককে প্রথম দেখাতেই মুগ্ধ করে। এটা তার বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, তার অভিনয় দক্ষতাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।”


এদিকে, পরীমণি পর্দার পেছনের কিছু মজার মুহূর্তও শেয়ার করেছেন। হাস্যোজ্জ্বল পরী বলেন, “ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কী বলবো বুঝে পাই না।” তিনি আরও যোগ করেন, “আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- একটা যুগ পার হয়ে গেছে, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।”


এর জবাবে চঞ্চল চৌধুরী মজা করে নিজেকে ‘বুড়ো’ বলে উল্লেখ করেন।


পরীমণি জানান, “টিনএজ সময়টা আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের কাজটি ভালো হোক এবং দর্শক পছন্দ করুক।”