সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবিঃ বিপ্লবী বার্তা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে থৈরিগাঁও চৌরাস্তা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মো. পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস ও আনোয়ার হোসেন ভূঁইয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার ও সদস্য আতাহার হোসেন বাবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশারিয়া, কোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রমজান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।