সমসাময়িক রাজনীতি নিয়ে লেখা ‘সম্ভাবনার বাংলাদেশ ও আমাদের রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় সখীপুর পিএম মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মু. দেলুয়ার শিকদার। বইটির মোড়ক উন্মোচন উদ্বোধন করেন গভর্নমেন্ট বেগম বদরুন্নেছা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল আযম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বইয়ের লেখক মাহমুদুল হক মাসুম, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ, সখীপুর পিএম মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান এবং মা ও শিশু কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. শামসুল আলম।
বক্তারা বলেন, বইটি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে পাঠকদের ভাবনাকে সমৃদ্ধ করবে। এ ধরনের গ্রন্থ পাঠচর্চা বৃদ্ধি ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

