গাজীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি )  সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের পেছনের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানান, পুকুরে ঝাঁকি জাল ফেলার সময় পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু ভেসে ওঠে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে এলাকাবাসী শ্রীপুর থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব উপস্থিত হয়ে পুকুর থেকে মোট ৭টি ককটেল সদৃশ্য বস্তুু উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলে। ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।