ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মনিহার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি আর এন রোড চৌরাস্তা হয়ে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। 

যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে দড়াটানা ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তফা আমির ফয়সাল বলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যার সাথে জড়িত ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। আমাদের আন্দোলনের সহযোদ্ধা ওসমান হাদীকে হত্যার দশ মিনিটের মধ্যে কিভাবে বুঝতে পারলেন মির্জা আব্বাসের দায়ভার রয়েছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সাদিক কায়েমকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।