হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিঃ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস। নিহত ওই শ্রমিক পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিঃ কারখানার শ্রমিক বলে জানা গেছে।
যুবককে পিটিয়ে হত্যা পর লাশ স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ডিভাইডারে একটি গাছে ঝুলিয়ে বিক্ষুব্ধ জনতারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে ময়মনসিংহ আলফা-২ এর অতিরিক্ত পলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, 'নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।'
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, 'এ ঘটনায় নিহতের অপরাধের বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।'

