ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান সৈকতের
ছবিঃ বিপ্লবী বার্তা
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন গোলাম আজম সৈকত। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর -কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি এন পি) মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।


ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত দীর্ঘদিন দলের পক্ষে প্রচারণা করেছেন তৃনমূলে। গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র থেকে প্রার্থীর নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


এরপর আজ রবিবার (৬ ডিসেম্বর) তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য নিজস্ব ফেইজবুক পেইজে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বার্তা দেন।


তিনি বলেন, আমি আপনাদের গোলাম আজম সৈকত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দল ঘোষিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে হামলা, মামলা, কারাগার, রিমান্ডের মতো নির্যাতন সহ্য করেছি। ৩ বার গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আপনারাও প্রত্যেকে নির্যাতিত। দীর্ঘ ১৭ বছর ধরে শত নির্যাতন সহ্য করেছেন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক ভাবে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্থ। 


ধৈর্য্য ধরুন, আস্থায় থাকুন, পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধতাই সফলতা বয়ে আনে। মনে রাখবেন আমরা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য লড়াই করেছি ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে নেতার আনুগত্যে আপনাদের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করবো।