খালেদা জিয়াকে নিয়ে পলাতক আওয়ামী চেয়ারম‍্যানের মিথ‍্যাচার
ছবিঃ বিপ্লবী বার্তা

পিরোজপুর জেলা সদরের আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ হোসাইন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।


সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক শিরোনামে তিনি লেখেন, “গিনেস বুক অফ রেকর্ডসে এবার জিয়া পরিবার!”। সেই পোস্টে তিনি দাবি করেন, “পৃথিবীর ইতিহাসে এই প্রথম মৃত মাকে জীবিত পুত্রের কাছে সাত সমুদ্র পার হয়ে লন্ডন শিপমেন্ট করা হচ্ছে।”


এ ছাড়াও তিনি উল্লেখ করেন, ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলাদেশ ও বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়াকে “ক্লিনিকালি ডেড” ঘোষণা করেছেন, যা বিএনপি বা চিকিৎসক কেউই নিশ্চিত করেননি।


তার পোস্টে আরও বলা হয়, “আগামী নির্বাচন পর্যন্ত দল ও নেতাদের ঐক্য ধরে রাখতেই খালেদা জিয়ার ডেড বডিকে লন্ডন পাঠানো হচ্ছে।” তার সেই পোস্টে তিনি আরও বলেন, “ভদ্র মহিলার ধর্মীয় অধিকার অনুযায়ী জানাজা ও দাফন হয়নি, এটিই নোংরা ও নিষ্ঠুর রাজনীতি।”


এদিকে,স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের ঘটনার পর ঢাকাসহ পিরোজপুরে পলাতক থাকা অবস্থায় বায়জিদ হোসাইনের নির্দেশে আওয়ামী লীগের পক্ষে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মিছিলে সে নিজেও অংশ নেয়।