শীতের তীব্রতা বাড়ায় অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন। মঙ্গলবার (২ডিসেম্বর) বিকেল ৩:৩০ টায় তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের নিজ বাসভবনে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তব্যে মোঃ ফারুক হোসেন বলেন, “শীতের কারণে অসহায় মানুষের কষ্ট বাড়ছে। তাদের দুর্ভোগ কমাতে সামান্য সহায়তার উদ্যোগ নিয়েছি। সমাজে যারা স্বচ্ছল আছেন, তাদের সবারই উচিত গরিব-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। আপনাদের ছোট একটি সহায়তাও কারও জন্য বড় আশীর্বাদ হতে পারে।”
আয়োজন স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। হোসেন্দী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোসাঃ জাহানারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ উপস্থিত থেকে এ মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।
শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফারুক হোসেনের প্রতি ধন্যবাদ জানান। তারা জানান, এই সহায়তা শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। জনসেবামূলক এ উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে।

