রাজাপুরে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী ও ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসার মোট ১৫৮ জন কৃতি শিক্ষার্থী অংশ নেন। যার মধ্যে ৫৯ জন ছাত্র ও ৯৯ জন ছাত্রী।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের এপিপি ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি  অ্যাডভোকেট আক্কাস শিকদার,রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার,রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা এবং মঠবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মো:শাকিল, সাধারণ সম্পাদক রাশেদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি ওয়াসিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন মেধাবী শিক্ষার্থী ভর্তি প্রস্তুতি, বিভাগ নির্বাচন, বিশ্ববিদ্যালয় জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। তারা কৃতী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশনও পরিচালনা করেন।


সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা ও ক্যারিয়ারমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।