ছবিঃ বিপ্লবী বার্তা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
(শনিবার) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
জবি উপাচার্য রেজাউল করিম বলেন, ভূমিকম্পের উদ্বেগজনিত পরিস্থিতির কারণে কাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসুর সকল কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কাল বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
উপাচার্য আরও বলেন, পরিস্থিতি কোন দিকে যায় সেই বিবেচনা করে আগামী সোমবারে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।

