ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে এ প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষের সময় তিনি নির্ধারণ করবেন নিজের ‘অনুভূতি’ থেকে। শুক্রবার এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যখন আমি এটি আমার ভেতর থেকে অনুভব করব।”
ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সিএনএন এর অনুষ্ঠান ‘নিউজনাইট’-এর প্যানেল আলোচনায় বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক দেখা যায়। আলোচনায় অংশ নেওয়া বিশ্লেষকরা প্রশ্ন তোলেন, একটি বড় আন্তর্জাতিক সংঘাতের সমাপ্তি কি কোনো নেতার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করতে পারে।
অনুষ্ঠানের আলোচকরা বলেন, ইরানের সঙ্গে সংঘাত ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতিতে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কৌশল বা সময়সীমা না থাকলে তা আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

