যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ শুক্রবার এই ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রাম পরিচালনা করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস, যা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের তথ্য সংগ্রহে কাজ করে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যাঁরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।”
বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, যারা এই নেতাদের বা আইআরজিসির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য প্রদান করবেন, তারা পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পাবেন।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

