ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হলেও পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখবে। আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) সরকারি ছুটি হলেও, তৈরি পোশাক শিল্পের বেতন-বোনাস, ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয় সুবিধার্থে ব্যাংকগুলো লেনদেন চালু রাখবে।


বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে খোলা থাকবে।


ছুটির দিনের ব্যাংক লেনদেনের সময়সূচি:


সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন

অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত

দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে


নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য প্রযোজ্য ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।