নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত

নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমআর নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ হোসেন।

বিক্ষোভকারীরা ইউওয়ান্ট জাস্টিজসহ মিছিলে নানা শ্লোগান দেন। মিছিল শেষে তারা টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, গত ১৭ বছর মানুষ নানা নাটক দেখেছে। আপনারা ফ্যামিলি ও কৃষক কার্ড থেকে বের হয়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচার নিশ্চিত করুন। তাছাড়া জনগণ আপনাদেরকেও ছাড়বে না।