সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫৬৮ কোটি
ছবিঃ সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য কমেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ০৯৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।



আজ ডিএসইতে ৫৬৮ কোটি ৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৫৯ কোটি ৯৯ লাখ ৫ হাজার টাকা।


এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ১৯৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।