ছবিঃ বিপ্লবীবার্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপাক এমবি বাকের বলেছেন, আমরা সম্প্রিতি ও ভালোবাসার এক বাংলাদেশ গড়তে চাই। আমারা আর নতুন কোন জুলুম, হত্যা, রাহাজানি, মারামারি দেখতে চাই না। তিনি সবাইকে সাথে নিয়ে একটি মানবিক মাগুরা গড়ার আশাবাদ ব্যাক্ত করেন।
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিগত ফ্যাসিষ্ট আমলে নানা রকম মামলা হামলা মোকাবেলা করে ইসলামী আন্দোলনের পথে টিকে ছিলাম। বর্তমান অনুকুল সময়ে সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছানোর আহ্বান জানান তিনি।
ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মারুফ কারখি। সভাপতির দায়িত্ব পালন করেন ইউনিয়ন আমীর গাজী মুহতাসিম বিল্লাহ।

