অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর থেকেই ভালুকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে থানা-র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই মাতৃভাষা বাংলা পেয়েছে তার ন্যায্য মর্যাদা।শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

