প্রতীকী ছবি
বিশ্বব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে রমজান মাস পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা রাখেন মুসলিমরা।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের মধ্য দিয়ে পূর্ণ হতে যাচ্ছে তৃতীয় রোজা।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আজ শনিবার তৃতীয় রমজানে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইফতারের সময় সন্ধ্যা ৫টা বেজে ৫৮ মিনিট।

