বিপ্লবী বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আব্দুল আউয়াল মিন্টু।
এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শপথের জন্য ডাক পেয়েছেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শপথের জন্য টেলিফোন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
জানা গেছে, প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর। আরও ফোন পেয়েছেন মীর শাহে আলম। বগুড়া-২ আসন থেকে নির্বাচিত শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
ডাক পেয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।

