রাজাপুরে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ছবিঃ প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামেরএক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  চা তৈরির সময় এই আগুন লাগে তার শরীরে। আজ ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


নিহত বৃদ্ধা রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া এলাকার মরহুম  ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। 


পরিবারের স্বজন্দের সুত্র ধরে এসআই রবিউল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার শরীরের কাপড়ে আগুন ধরে গেলে ফরিদা বেগম  চিৎকার করলে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।অবস্থা অসংখ্যজনক হলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার শরীরের অবস্থার আরো অবনতি হলে পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসারত অবস্থায় ১৬ ফেব্রুয়ারি সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার বিষয় নিশ্চিত করে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান,' নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি।'