বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দুই দিনব্যাপী ‘Al Khwarizmi Science Fest 2025’-এ গণিত অলিম্পিয়াডে সাফল্যের স্বর্ণজয়ী হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী জুনাইদ আহমেদ।
“Inspired by History, Innovating the Future” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB), ফার্মগেটে ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই সাইন্স ফেস্টে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গণিত অলিম্পিয়াডের হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে জুনাইদ আহমেদ তার অসাধারণ দক্ষতা ও নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল অর্জন করেন। তার এই অর্জনের মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয় পর্যায়ে আবারও গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রাখল।
ফেস্টে মোট তিনটি ক্যাটাগরিতে (জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) অংশগ্রহণ ছাড়াও সাইবার সিকিউরিটি, প্রজেক্ট ডিসপ্লে, রুবিক্স কিউবসহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইন্টেল কর্পোরেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার ড. মাসুদুর রহমান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনাইদ আহমেদের এই সাফল্যে সহপাঠী, শিক্ষক ও প্রতিষ্ঠান পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, তার এই অর্জন ভবিষ্যতে কারিগরি শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত চর্চায় আরও অনুপ্রাণিত করবে।
ট্যাগ: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, জুনাইদ আহমেদ, Al Khwarizmi Science Fest 2025, গণিত অলিম্পিয়াড, গোল্ড মেডেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শিক্ষার্থী সাফল্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কারিগরি শিক্ষা, শিক্ষার্থী প্রতিযোগিতা

