ছবিঃ সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। এই নির্বাচনে পুলিশ নিজের হারানো ইমেজ ফিরিয়ে আনবে। বড় সহিংসতা মোকাবেলায় পুলিশ পুরোপুরি সক্ষম। পাঁচ আগস্টের পর পুলিশ নিজের সর্বোচ্চ ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, লুট হওয়া অস্ত্র নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এবারের নির্বাচন হবে ঐতিহাসিক।
তিনি আরও বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আর ৪৮ ঘন্টা অপেক্ষা। আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। যদি মবের চেষ্টা করা হয়, নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দিবে। শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ না। ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে।

