ছবিঃ বিপ্লবী বার্তা
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূ রাহিমা খাতুন (৩৭) গাংগাটিয়া এলাকার বিল্লালের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাহিমা খাতুনের মরদেহ নিজ বাড়ির ভেতর থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে তারা।

