কত কেজি স্বর্ণের গহনায় সম্পন্ন হলো বিজয় ও রশ্মিকার বিয়ে?
ছবিঃ সংগৃহীত

ভারতীয় সিনেমা অঙ্গনের আলোচিত দম্পতি বিজয় দেবরাকোন্ডারশ্মিকা মান্দানা–এর বিয়ের আয়োজন ছিল রাজকীয়। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিয়েতে তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে পরিহিত স্বর্ণালংকারের পরিমাণ, যা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।


ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হায়দরাবাদের একটি প্রসিদ্ধ জুয়েলার্স থেকে বিয়ের গহনা তৈরি করিয়েছিলেন বিজয় দেবরাকোন্ডারশ্মিকা মান্দানা। বিয়ের সাজে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য ফুটিয়ে তোলেন রশ্মিকা। তার পরিহিত বিশেষ ‘কাসু মালা’ গলা থেকে বুক পর্যন্ত বিস্তৃত ছিল, যেখানে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও কল্কা নকশা ছিল।


এছাড়া মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, কোমরে কোমরবন্ধ ও হাতে চুড়ির পাশাপাশি ছিল ‘হাতপদ্ম’ অলঙ্কার। সব মিলিয়ে রশ্মিকা প্রায় দেড় থেকে দুই কেজি স্বর্ণালংকার পরেছিলেন বলে জানা গেছে।


অন্যদিকে বর বিজয় দেবরাকোন্ডা সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়ের সঙ্গে প্রায় আধা কেজির বেশি স্বর্ণের গহনা পরেছিলেন। তার কবজির গহনা জনপ্রিয় সিনেমার নকশা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়, যা সবার নজর কাড়ে।


দুই তারকার আংটিসহ প্রতিটি অলঙ্কারে মন্দির ও ধর্মীয় প্রতীকের কারুকাজ ছিল। বর্তমানে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির বাজারে এই জাঁকজমকপূর্ণ গহনা ব্যবহার নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।