ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করেছে । প্রতিযোগিতার সিলেবাসে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর ও সূরা যিলযাল ও তাফসির গ্রন্থ তাফহীমুল কুরআন অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) রাতে শাখা ছাত্রশিবির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
৪০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ বিকাল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান ৩ হাজার টাকা, তৃতীয় স্থান ২ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান পর্যন্ত প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, “রমজানের এই পবিত্র সময়ে শিক্ষার্থীদের কুরআনের অর্থ ও ব্যাখ্যা জানার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।”
শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া লিংকে আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদনের লিংক
https://forms.gle/zjY3a41eAExBnuKr6?fbclid=IwZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQPMjc1MjU0NjkyNTk4Mjc5AAEegLhzycqV7X1jBAXYSz_BCgPgOvL3r48rzQZ15MtA_oLAeniwVMPomFCsgB0_aem_k-F7qwBn3wpjGBGp5uQ-MA

