হলুদ থিমে হানিয়ার ভিডিও, ভক্তদের উচ্ছ্বাস
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে দুই তারকা—অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ার পরই গুঞ্জন ছড়িয়েছে যে, তারা গোপনে বিয়ে করেছেন। 


ভিডিওতে দেখা গেছে, হানিয়া ও আসিম একটি উৎসবে একসঙ্গে মেতে উঠেছেন, নাচছেন এবং হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। ভিডিওতে উপস্থিত সাজসজ্জা দেখে অনেকেই মনে করেছিলেন এটি হতে পারে কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান।


ভাইরাল ভিডিওর পরই তাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় কমেন্টের মাধ্যমে জুটি হিসেবে তাদের জন্য শুভকামনা জানাতে শুরু করেন। তবে পরে জানা যায়, আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন। ভিডিওটি হানিয়া আমিরের জন্মদিন উদযাপনের, এবং সেইদিনের থিম ছিল ‘বিয়ে’। ভিডিওতে হানিয়াকে বলতে শোনা যায়, “ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং”—অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম।


হানিয়া আমির তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “চুপ করে ভিডিও বানাতে নেই, এটা খারাপ।” ধারণা করা হচ্ছে, চলমান সম্পর্কের গুঞ্জনে হালকা মজা হিসেবে এই থিম বেছে নিয়েছেন তারা।


যদিও পুরনো প্রেম জুটির মতো ঘনিষ্ঠ উপস্থিতি এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের মেলামেশা দেখা গেছে, তবে হানিয়া ও আসিম— কেউই বিয়ে বা সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তাই ভক্তদের মধ্যে জল্পনা চলছেই, পুরো বিষয়টি এখনও অজানা এবং ধোঁয়াশায় ঘেরা।