কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোট গ্রহন চলছে
ছবিঃ বিপ্লবীবার্তা

কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে। ফলে ভোটার উপস্থিতির সংখ্যাও অনেক বেশি।


১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার চারটি সংসদীয় আসনে ৭০৬টি ভোটকেন্দ্রে ব্যাপক উৎসব মূখর পরিবেশে ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছে। 


জেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তারা শান্তি পূর্ণ ভাবে ভোট নিচ্ছেন। 


কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭০৬টি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোড়দার করেছেন। এই চার আসনে ২৭ জন প্রার্থী রয়েছে। 


বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত খুবই শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করায় ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।