ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা চলছে।
নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঝালকাঠি শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা গণসংযোগ, লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ প্রচারণায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় ছাত্রদল সভাপতি আরিফুর রহমান বলেন, “জনগণ পরিবর্তন চায়। ধানের শীষই পারে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে।”
সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, “তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে। বিজয় আমাদের হাতের নাগালেই।”

