ঝালকাঠি-২ আসনে বিএনপি কে জাপার সমর্থন
ছবিঃ বিপ্লবীবার্তা

ঝালকাঠি ২ আসনে (সদর- নলছিটি) বিএনপি প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্রোকে সমর্থন জানিয়েছে জেলা জাতীয় পার্টি। ৯ ফেব্রুয়ারি  সোমবার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. আনোয়ার হোসেন আনু ও আলহাজ্ব মাহাবুবুর রহমান সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টি স্বাক্ষরিত ঝালকাঠি জেলা জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোন প্রার্থী না থাকায় আমরা এই ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-কে সমর্থণ দিলাম। ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে আমরা স্থানীয় পর্যায়ে ধানের শীষ মার্কায় ভোট দিব এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গনভোটে আমরা "না" ভোটের পক্ষে ভোট দিব। এ বিষয়ে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদ প্রিয় সমর্থকদেরকে অনুরোধ করা গেল।'


উল্লেখ্য বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর প্রয়াত স্বামী মরহুম জুলফিকার আলী ভুট্টো  এই আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মৃত্যুর আগ পর্যন্ত  একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি