গোপালগঞ্জে-১আসনে ট্রাক প্রতিকের প্রার্থী কাবির মিয়ার বিশাল নির্বাচনী মিছিল
ছবিঃ বিপ্লবীবার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে গণাধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো: কাবির মিয়ার সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়।


নির্বাচনী প্রতীক 'ট্রাক'-এর সমর্থনে আয়োজিত এই মিছিলে কয়েকশ নারীসহ কয়েক হাজার সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি মুকসুদপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কারাবন্দি প্রার্থী কাবির মিয়ার মুক্তি এবং ট্রাক প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।


উল্লেখ্য, গণাধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো: কাবির মিয়া গত প্রায় ১১ মাস ধরে কারাবন্দি রয়েছেন। তাঁর অবর্তমানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরাই নির্বাচনী প্রচারণার হাল ধরেছেন। কারাবন্দি থাকা অবস্থায় তাঁর এই অংশগ্রহণ এবং বিশাল জনসমাগম নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।