কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সঙ্গে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ৯ ফেব্রুয়ারি কুড়িগ্রাম পৌর শহরের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা করেন।


এ সময় তিনি নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


পরে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে মতামত বিনিময় করেন। 


মতবিনিময় সভায় প্রার্থীর সঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।