ছবিঃ বিপ্লবীবার্তা
সন্তোষপুর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রহমত উল্যাহ-এর উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তাঁকে দেখতে ও খোঁজখবর নিতে যান উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দীন সিকদার এবং উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক সহিংসতা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

