গণভোটে ‘হ্যাঁ’ জিতবে : আইন উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমার বিশ্বাস গণভোটে ‘হ্যাঁ’ জিতবে। জুলাইয়ে গণহত্যার পরও আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় দলটির নির্বাচনে অন্তভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।


এ সময় পর্যবেক্ষকরা নির্বাচনের সামগ্রিক পরিবেশ, অন্তবর্তী সরকারের সংস্কার, নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারাসহ বিভিন্ন বিষয় জানতে চান।


নারীদের ভোটাধিকারের বিষয়ে তিনি আশ্বস্ত করে পর্যবেক্ষণ দলকে বলেন, এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বাড়বে। অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার সম্ভব ছিল সেগুলোর বেশিরভাগই এই সরকার করেছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, বহু  বছর পর একটা ভালো নির্বাচন হচ্ছে বাংলাদেশে।