ডিজিটাল যুগে মত প্রকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী, সবার কাছেই এটি জনপ্রিয়। তবে ইলন মাস্কের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যম যত জনপ্রিয় হচ্ছে, ততই বাড়ছে সাইবার অপরাধীদের নজর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে হাই-প্রোফাইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ব্যবহারকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
যেভাবে টার্গেট হয় এক্স অ্যাকাউন্ট
সাইবার অপরাধীরা সাধারণত ‘ফিশিং’ কৌশল ব্যবহার করে। পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ইমেইল, এসএমএস বা ভুয়া লিংক পাঠিয়ে ব্যবহারকারীর লগইন তথ্য হাতিয়ে নেওয়া হয়। এর পাশাপাশি আরও কিছু ঝুঁকিপূর্ণ দিক রয়েছে যেমন—
দুর্বল পাসওয়ার্ড: সহজ পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দেয়।
ম্যালওয়্যার আক্রমণ: ক্ষতিকর সফটওয়্যার বা কী-লগারের মাধ্যমে তথ্য চুরি হতে পারে।
পাবলিক ওয়াই-ফাই: অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ে।
কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে?
প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি— এর মধ্যে রয়েছে,
আপনার অজান্তে সন্দেহজনক পোস্ট বা লিংক শেয়ার হওয়া
ইনবক্স থেকে স্বয়ংক্রিয় বার্তা পাঠানো বা ফলোয়ারে অস্বাভাবিক পরিবর্তন
পাসওয়ার্ড কাজ না করা বা বারবার রিসেট নোটিফিকেশন আসা
চআর্থিক লেনদেনে অচেনা চার্জ ধরা পড়া
নিরাপদ থাকার কৌশল
বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ অভ্যাস ঝুঁকি অনেক কমাতে পারে—
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা
লম্বা ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা
অপরিচিত লিংক এড়িয়ে চলা
ওহ্যাক হলে দ্রুত এক্স হেল্প সেন্টারে রিপোর্ট করা
সাইবার জগতে শতভাগ নিরাপত্তা না থাকলেও সচেতনতা ও নিয়মিত নজরদারি আপনার ডিজিটাল পরিচয় সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

